মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

কিশোরগঞ্জের মেলার নোঙর করা নৌকায় আগুন: মাঝির পর দু’জনের মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৩৫৭ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।-  কিশোরগঞ্জের নিকলীতে নোঙর করা নৌকায় আগুন লেগে দগ্ধদের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়েছে। রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার মারা যান মো. গিয়াস উদ্দিন ও আবুল হাশেম। গিয়াস উদ্দিন নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে। আর হাশেম নিকলী সদরের আবু সামার ছেলে। এ নিয়ে ভাসমান নৌকায় ঘুমিয়ে থাকা অবস্থায় দগ্ধ পাঁচজনের মধ্যে তিনজনের মৃত্যু হলো। চিকিৎসাধীন রয়েছেন জহুর উদ্দিনের ছেলে বাপ্পি ও একই এলাকার ইসরাফিলের ছেলে তারেক। শুক্রবার ভোরে নিকলীর সিংপুর বাজার নৌকা ঘাটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সিংপুর বাজারে একদিনের মেলা ছিল। মুড়ি-মুড়কি ও চিনি-গুড়ের তৈরি খাবার নিয়ে মেলায় যান জহুর উদ্দিন ও তার পরিবারের লোকজন। মেলা শেষে রাতে তারা ধনু নদীর সিংপুর বাজার ঘাটে নোঙর ফেলে নৌকায় ঘুমিয়ে পড়েন। শেষ রাতে নৌকায় আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ভেতর থেকে দগ্ধ অবস্থায় এ পাঁচজনকে উদ্ধার করে। ঘটনাস্থলেই মারা যান নৌকার মাঝি জহুর উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com