মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

কিশোরগঞ্জের হাওরে চৌদ্দমাদল উৎসব শুরু

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৩০৫ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।- কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়ায় রোববার থেকে সপ্তাহব্যাপী চৌদ্দমাদল উৎসব শুরু হয়েছে। এই উৎসবের উদ্বোধন করেন অদৈত্য প্রভু, গৌরাঙ্গ মহা প্রভু, হরিদাস প্রভু ও সিনিবাস প্রভু। চৌদ্দ মাদল উৎসব ও বর্ণাঢ্য গ্রামীণ মেলা মেঘনার তীরে অবস্থিত বাঙ্গালপাড়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। ৯১ বছর ধরে এই উৎসব হয়ে আসছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদযাপন কমিটি সভাপতি লিটন রায় ও সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, তপন সরকার, অ্যাডভোকেট বিজয় শংকর রায়, সাংবাদিক সুজিত দাস, সাংবাদিক বিজয় কর রতন, সাংবাদিক অজিত দত্ত প্রমুখ। এ ছাড়া ধর্মীয় আলোচনায় অংশ নেন পাঠক রাজ মোহন সরকার, হরিপদ দেবনাথ, দেবব্রত চক্রবর্তী, গোপীনাথ সূত্রধর, সুশান্ত গোস্বামী ও হরি আনন্দ গোস্বামী। মেলায় প্রায় দুই হাজার দোকানি পসরা সাজিয়ে বসেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com