মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

কিশোরগঞ্জে ঘুড়ি উড়ানোর সময় বজ্রপাতে শিশু নিহত 

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩২৮ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।- কিশোরগঞ্জের হোসেনপুরে বাড়ির পাশে ঘুড়ি উড়ানোর সময় বজ্রপাতের ঘটনায় মো. নূর নামে সাত বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার পুমদী ইউনিয়নের উত্তর চরপুমদী গ্রামে বজ্রপাতে এ নিহতের ঘটনাটি ঘটে। নূর উত্তর চরপুমদী গ্রামের মৃত ইকবালের ছেলে। স্থানীয়রা জানান, মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতো নূর। রোববার বিকালে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে সে ঘুড়ি উড়াচ্ছিল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই নূরের মৃত্যু হয়। চরপুমদী গ্রামের দায়িত্বরত গ্রাম পুলিশ মো. আনিছ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com