মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

কিশোরগঞ্জে ডোবায় পাওয়া গেল নিখোঁজ শিশুর লাশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৭০২ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে খলিলুর রহমান ফাহাদ (৯) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নারান্দী গ্রামের একটি ডোবার কচুরিপানার মধ্য থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। গত সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। ফাহাদ উপজেলার নারান্দী গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে। সে নারান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়তো। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার বিকেল ৩টার পর থেকে ফাহাদকে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায়ও সে বাড়িতে না ফেরায় প্রতিবেশি ও স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করেন পরিবারের সদস্যরা। কিন্তু ফাহাদের কোনো সন্ধান না পেয়ে তার মঙ্গলবার সকালে পাকুন্দিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা আবদুল কুদ্দুছ। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পশ্চিম দিকের একটি ডোবার কচুরিপানার মধ্যে ফাহাদের ভাসমান লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পাকুন্দিয়া থানা পুলিশ। পাকুন্দিয়া থানার ওসি মো. মফিজুর রহমান বলেন, লাশটি উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com