মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

কিশোরগঞ্জে ফুলকপি ৩ টাকা ও বেগুনের কেজি ২ টাকা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮৭ বার পঠিত

কটিয়াদী প্রতিনিধি।- কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভরারদিয়া, উজানচর, চরিয়াকোনা, মসুয়া, বাজিতপুর উপজেলার পিরিজপুর, গজারিয়া সুলতানপুর ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়ন সবজি চাষের জন্য খ্যাত। কিশোরগঞ্জের এ দুই উপজেলার সবজি চাষীরা এবার সবজি দাম না পাওয়ায় লোকসানে পড়েছেন। কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এ বছর প্রতি একর জমিতে সবজি চাষ করতে গিয়ে তাদের ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা খরচ পড়েছে। কিন্তু সবজির দাম এবার সর্বনি¤œ পর্যায়ে গিয়ে ঠেকেছে। কষ্ট করে সবজি ফলিয়ে তাদের এখন পানির দরে বিক্রি করতে হচ্ছে। ফলে এখন তাদের লোকসান গুণতে হচ্ছে। শুক্রবার সকালে পিরিজপুর পাইকারি বাজার ও কটিয়াদী নদীরবাধের পাইকারী বাজারে গিয়ে অর্ধ শতাধিক সবজি চাষীর সাথে কথা হলে তারা জানান, এ বছর ফুলকপি, বাধাকপি, দেশি লাল আলু, ললিতা আলু জমিতে চাষ করে তারা লোকসানের মুখে পড়েছেন। বর্তমানে বাজারে প্রতিটি ফুলকপি ৩ টাকা, বাধাকপি প্রতিটি ২ টাকা, বেগুন প্রতি কেজি ১ টাকা থেকে ২ টাকা, সিম প্রতি কেজি ৮ টাকা থেকে ১০ টাকা, লাল দেশি আলু প্রতি কেজি ১৬ টাকা, ললিতা আলু প্রতি কেজি ১২ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। একমাত্র লেবুর দাম একটু বেশি পাওয়া যাচ্ছে। অন্যদিকে পাইকারি বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, কৃষকরা যেমন সস্তায় সবজি বিক্রি করছে, তেমনি তাদের কাছে দেশি পাইকার ছাড়া ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ থেকে আসা পাইকাররাও খুব একটা সবজি নিচ্ছে না। এখন কৃষকদের নিকট থেকে বিভিন্ন ধরনের সবজি কিনে তারাও বিপাকে পড়েছেন। তাদেরও এখন লোকসানের মুখ দেখতে হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com