মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

কিশোরগঞ্জে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড ও ১৩ জনের যাবজ্জীবন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৩১১ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস: কিশোরগঞ্জে কটিয়াদীতে চাঞ্চল্যকর কৃষক তাজুল ইসলাম (৪৫) হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও ১৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদ- করা হয়েছে। মামলার অপর আসামি সোহেল রানা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার সংশ্লিষ্ট আদালতে সম্পন্ন হবে। সোমবার সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। রায় ঘোষণার সময় মিজান ও সুলতান নামে দুই আসামি ছাড়া সবাই আদালতে উপস্থিত ছিলেন। রায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত দুই আসামি হচ্ছেন, সাইকুল ইসলাম ও গোলাপ মিয়া। অন্যদিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ১৩ আসামি হচ্ছেন, মো. সাইদু, আব্দুল হামিদ, আব্দুর রহিম, বাদল মিয়া, মোস্তফা, মিজান, সুলতান, রায়হান, হাবিব, ফারুক, জলে বেগম, আনিসা বেগম ও হেনা বেগম। দ-প্রাপ্তরা সবাই পরস্পরের আত্মীয় এবং কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১১ সালের ১ জানুয়ারি খুন হন তাজুল ইসলাম। তিনি কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুছ ছাত্তারের ছেলে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com