মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩২২ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জ জেলা কারাগারে আবু সাঈদ (২৫) নামে এক হাজতি মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় কারাগার থেকে শুক্রবার (২ জুলাই) সকাল পৌনে ১০টায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়া হাজতি আবু সাঈদ দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মারুপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে। জেলার ভৈরবে র‌্যাবের হাতে মাদকসহ আবু সাঈদ আটক হওয়ার পর ভৈরব থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে গত বুধবার (৩০ জুন) থেকে তিনি কারাগারে অন্তরীণ ছিলেন। কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশীদ জানান, গত বুধবার (৩০ জুন) চিকিৎসা প্রদানের নির্দেশনা দিয়ে আদালত থেকে আবু সাঈদকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারের হাসপাতালে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল। পরদিন বৃহস্পতিবার ভোরের দিকে তার অবস্থার অবনতি ঘটলে কারা হাসপাতাল থেকে দ্রæত তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তি করে চিকিৎসা দেওয়ার পর বেলা ১২টার দিকে তাকে ছুটি দেয়া হলে তাকে কারা হাসপাতালে ফিরিয়ে আনা হয়। গতকাল শুক্রবার সকালে আবারও তার অবস্থার অবনতি ঘটলে তাকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সকাল পৌনে ১০টায় হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাজতি আবু সাঈদের মৃত্যুর বিষয়টি পরিবারের লোকজনদেরও জানানো হয়েছে বলে জেল সুপার মো. বজলুর রশীদ জানিয়েছেন। কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ( তত্ত্বাবধায়ক) উপ পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন জানান, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ নামের ওই হাজতিকে মৃত ঘোষণা করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com