মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

কুলিয়ারচরে সাড়ে ৩০ কেজি গাঁজা ও ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩৩৯ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস ।- কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাড়ে ৩০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ শাহ আলম (৪৫) ও মো. ফারুক (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। শুক্রবার (১৮ জুন) ভোররাতে উপজেলার দাড়িয়াকান্দি বাজার বাসস্ট্যান্ডে ডা. মহরম আলী মার্কেটের সামনে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জগামী লেনের উপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গাঁজা ও ট্রাকসহ আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে শাহ আলম বরগুনা জেলার সদর উপজেলার আয়লা পাতাকাটা গ্রামের মো. শামসুল হকের ছেলে এবং মো. ফারুক চট্টগ্রামের হালিশহরের মাদর্য্যপাড়া নজির আহম্মদ চৌধুরী রোডের মৃত আব্দুল কাদেরের ছেলে। র‌্যাব ১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ জুন) ভোররাত পৌনে ৪টার দিকে র‌্যাব ১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাজার বাসস্ট্যান্ডে ডা. মহরম আলী মার্কেটের সামনে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জগামী লেনের উপর অভিযান চালায়। অভিযানে ৩০.৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ী শাহ আলম ও মো. ফারুককে আটক করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com