বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

 কৃষকের ধান কেটে দিলেন উপজেলা চেয়ারম্যান

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৩৬৮ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল ।- গাইবান্ধার গোবিন্দগঞ্জে দরিদ্র নিরুপায় এক কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
শ্রমিক সঙ্কটের কারণে মজুরি বেশি হওয়ায় ধান পাকলেও কাটতে পারছিলেন না উপজেলার নাকাই ইউনিয়নের উত্তর পোগইল গ্রামের কৃষক রেজাউল হক।
 ২৯ এপ্রিল  শনিবার  সকালে উত্তর পোগইল গ্রামের মাগুড়ার বিলে ওই কৃষকের ৬৫ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। এসময় উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।কৃষক রেজাউল হক বলেন, জমিতে বোরো ধানের চাষ করেছি। ফলনও এবার ভালো হয়েছে। ক্ষেতের ধান পাকলেও শ্রমিক সংকট থাকায় কাটতে পারছিলাম না। শঙ্কায় ছিলাম কখন কালবৈশাখী ঝড়ে ধানের ক্ষতি হয়। সকালে ক্ষেতে গিয়ে দেখি কাঁচি হাতে একদল লোক ধান কাটছেন। কাছে গিয়ে দেখতে পাই উপজেলার চেয়ারম্যানও ধান কাটছেন। চেয়ারম্যানকে দেখে আমি অবাক হই। চেয়ারম্যান ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন। এখন আমি নিশ্চিন্ত।
গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মো. আব্দুল লতিফ প্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই আমরা দলীয় লোকজন নিয়ে কয়েকদিন ধরে কাঁচি হাতে কৃষকদের ধান কেটে দিচ্ছি। তার ধারাবাহিকতায় আমরা জানতে পারি যে দরিদ্র কৃষক রেজাউল তার ধান কাটতে পারছেন না। আজ তার ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়েছে। মানুষের যেকোনো সংকটে আমরা কাজ করে যাবো। এ প্রতিশ্রুতি নিয়েই এলাকার অসহায় দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছি। এই দুঃসময়ে প্রত্যেক কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব বলে মনে করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com