বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

কৃষক হাসলে হাসবে দেশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৭৯ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি, দিনাজপুর।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, এদেশের কৃষি ও কৃষক হাসলে, দেশ ও জাতি হাসবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের কৃষকদের সর্বাধিক গুরুত্ব দিয়ে গেছেন। শেখ হাসিনা বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়নে যুগপোযুগি পদক্ষেপ গ্রহন করছেন। মুজিব শতবর্ষ উপলক্ষে পারিবারিক সবজী বাগান স্থাপন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি যুগান্তকারী প্রদক্ষেপ। বর্তমান বৈশ্বিক করোনা পরিস্থিতিতে প্রতিটি মানুষের পুষ্টিকর খাবার খাওয়া অত্যন্ত জরুরী। পারিবারিক সবজী পুষ্টি বাগান স্থাপনের মাধ্যমে ওই পরিবারের পুষ্টির যোগান দেবে। পাশাপাশি আমাদের দেশের অর্থনীতির চাকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভর করে।
২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার কাহারোল উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর এর আয়োজনে ২০২০-২০২১ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্য শাক সবজি বীজ প্রদানকালে এমপি মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, কাহারোল থানার ওসি মনোজ কুমার,উপজেলা কৃষি অফিসার আবু জাফর মো. সাদেক, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মো. শফিউল আজম, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, সাধারন সম্পাদক সুকুমার রায়।
এ আগে কাহারোল উপজেলা পরিষদ চত্বরে দীপশিখার উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধী’র মাঝে ১টি করে ছাগল বিনামূল্যে বিতরণ ও উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এর আয়োজনে আসন্ন সর্বজনীন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com