মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

কোরবানির চামড়া সস্তায় বিক্রি ক্ষতিগ্রস্ত গরিব মিসকিন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৬৯৪ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- রংপুর জেলার পীরগঞ্জে ঈদুল আযহা উপলক্ষ্যে প্রায় ১৩ হাজার গরু, ১০ হাজার ছাগল প্রস্তুত ছিল। তুলনামুলক ভাবে গত বছরের চাইতে গবাদীপশুর দাম কম থাকলেও অভাবের কারনে অনেকেই কোনবানিতে অংশ নিতে পারেননি এবার। তার পরেও হাজার দশেক গরু,৫ হাজার ছাগল বিক্রী হয়েছে এমনটাই ধারনা করা হচ্ছে। কিন্তু জবেহ করা পশুর চামড়া সস্তায় বিক্রি করা হয়েছে। মৌসুমি চামড়া ব্যবসায়ীরা ছাগলের চামড়া কিনেছেন ৮০ থেকে একশ টাকায়।আর গরুর চামড়া ৩০০ থেকে ৪০০শত টাকায়। এবারো গরু ছাগলের চামড়া সস্তায় বিক্রী হওয়ার কারনে ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব মিসকিনরা। ধর্মমতে কোরবানির চামড়া বিক্রির অর্থের হকদার এতিম গরিম মিসকিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com