বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ক্ষতিগ্রস্ত ১৬ কর্মীকে নতুন বাইক দিলেন নির্বাচিত ইউপি চেয়ারম্যান

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৪ বার পঠিত

ছাদেকুল ইসলাম।- পঞ্চম ধাপে অনুষ্ঠিত গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত কর্মী-সমর্থকদের নতুন ১৬টি নতুন মোটরসাইকেল কিনে দিলেন নৌকা প্রতীকের নির্বাচিত চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট।
গত বছরের ২৮ ডিসেম্বর সাঘাটা ইউনিয়নের কচুয়াহাট এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়সহ কর্মী-সমর্থকদের ১৬টি মোটরসাইকেল ভাঙচুর করে প্রতিপক্ষের লোকজন।
এসময় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন সুইট প্রতিশ্রæতি দেন প্রত্যেককে নতুন মোটরসাইকেল কিনে দেওয়ার। নির্বাচনে বিজয়ী হয়ে গত ৩ ফেব্রæয়ারি শপথ নেন তিনি। দায়িত্ব নেওয়ার ২১ দিনে ব্যক্তিগত অর্থায়নে নতুন মোটরসাইকেল কিনে দেওয়ার সেই প্রতিশ্রæতি রক্ষা করলেন এই ইউপি চেয়ারম্যান। ইউপি চেয়ারম্যান জানান, পালসার, অ্যাপাচি, ডিসকভার, বাজাজ, টিভিএসসহ বিভিন্ন মডেলের ১৬টি মোটরসাইকেল একে একে সারিবদ্ধভাবে রাখা হয় সাঘাটা ইউনিয়ন পরিষদের বারান্দায়। পরে পরিষদ চত্বরে মোটরসাইকেলগুলো দেওয়া হয় ক্ষতিগ্রস্তদের। এতে ব্যয় হয়েছে ২০ লক্ষাধিক টাকা।
নতুন মোটসাইকেল পেয়ে মাসুদ, সাইদুর ও আলিউরসহ কয়েকজন বলেন, দলীয় স্বার্থে নির্বাচনী কাজে গিয়ে মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জনপ্রতিনিধি আছেন যারা প্রতিশ্রæতি দেন কিন্তু তা রক্ষা করেন না। তাই আমরাও আশা করিনি নতুন মোটরসাইকেল পাবো। কিন্তু সেই ধারণা পাল্টে দিয়ে ইউপি চেয়ারম্যান সবাইকে ক্ষতিগ্রস্ত হওয়া মডেলেরই নতুন মোটরসাইকেল কিনে দিয়েছেন। প্রতিশ্রæতি রক্ষা করে ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট নজিরবিহীন এক দৃষ্টান্ত সৃষ্টি করলেন।এই প্রতিশ্রæতি রক্ষা করে প্রশংসায় ভাসছেন আওয়ামী লীগের মনোনীত এই চেয়ারম্যান। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নিজ এলাকায় তাকে নিয়ে চলছে আলোচনা। মোশারফ হোসেন সুইট পরপর তিনবার ইউপি চেয়ারম্যান হিসেবে সাঘাটা ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করছেন।এ বিষয়ে সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট বলেন, নির্বাচনী সহিংসতায় যাদের মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে তারা দলের একনিষ্ঠ কর্মী ও আমার সমর্থক। মোটরসাইকেলগুলো নির্বাচনী কাজে আনা হয়েছিল। মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা বিপাকে পড়বেন। বিষয়টি আমাকে ভাবিয়ে তোলে। এজন্য আমি তাদের নতুন মোটরসাইকেল কিনে দেওয়ার প্রতিশ্রæতি দিই। সে অনুযায়ী আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি। মোটরাসাইকেলগুলো দেওয়ার সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সাঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান দুলু, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেছ আলী প্রধান ও সাধারণ সম্পাদক শামসীল আরেফিন টিটু এবং সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটসহ ইউপি সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com