বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

খালাশপীর সরকারি কলেজে বেগম খালেদা জিয়ার শোক সভা- দোয়া মাহফিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২২১ বার পঠিত
 পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি ।-বাংলাদেশের ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে পীরগঞ্জের খালাশপীর সরকারি কলেজে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৪ জানুয়ারী/২৬খ্রি: রবিবার সকালে কলেজের অডিটোরিয়াম হলে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসন্ন সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ প্রার্থী সাইফুল ইসলাম। অনুষ্ঠানে খালাশপীর সরকারি কলেজের উপাধ্যক্ষ ফজলুল হক মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাকির হোসেন, সহকারী অধ্যাপক মোকছেদুর রহমান, আবু হায়াত মোছাদ্দেক লাবু ও জুলফিকার হায়দার আলী মিজান, সহকারী অধ্যাপক রুম্মানা জামান, মদনখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সাজু, খালাশপীর বন্দর কমিটির সভাপতি আজিজুল ইসলাম তোতা, শিক্ষার্থী তাওহীদ ইসলাম, মোছা: জেমি খাতুন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের পরই বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায়  দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা  করেন সহকারী অধ্যাপক মো: গোলাম কবির বিলু। পরে দোয়া পরিচালনা করেন কলেজের ঈমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ্।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাইফুল ইসলাম প্রয়াত বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক, পারিবারিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তিনি জুলাই আন্দোলনের প্রথম শহীদ পীরগঞ্জের মেধাবী সন্তান আবু সাঈদ এর ত্যাগের কথা উল্লেখ করে শিক্ষার্থীদেরকে আগামীর বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখার আহ্বান জানান! পাশাপাশি আগামী সংসদ নির্বাচনে তিনি ধানের শীর্ষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com