মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করে আসছে চীন – যুক্তরাষ্ট্র

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩৯৫ বার পঠিত

ডেক্স রিপোর্ট।- ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছেন, চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের ওপর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করেছে দেশটির সরকার।প্রতিবেদনে জানানো হয়, ১০ লাখেরও বেশি বেসামরিক ব্যক্তিকে নির্বিচারে বন্দি করেছে দেশটির সরকার। নারীদের বন্ধ্যা, গণধর্ষণ, নির্যাতন, বাধ্যতামূলক শ্রম আদায়, ধর্মীয়, বাক ও চলাচলের স্বাধীনতায় কঠোর বিধি-নিষেধও আরোপ করা হয়েছে। প্রধানত উইঘুর মুসলমান এবং অন্যান্য নৃতাত্ত্বিক ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বছরজুড়ে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করে আসছে চীন। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন  কেন বলেছেন, মানবাধিকার রক্ষায় আমাদের কূটনীতির সব উপায় ব্যবহার করা হবে এবং দায়ীদের জবাবদিহির আওতায় নিয়ে আসা হবে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মানবাধিকার অনুশীলনের ওপর দেশভিত্তিক প্রতিবেদন ২০২০ (কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস) প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবছর মানবাধিকার অনুশীলনের অবস্থা তুলে ধরে দেশভিত্তিক বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে থাকে। এই প্রতিবেদন তৈরিতে জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণা এবং তৎপরবর্তী মানবাধিকার চুক্তিগুলো নির্দেশিত পথ অনুসরণ করা হয়, তবে দেশভিত্তিক এই প্রতিবেদনে কোনো ধরনের আইনি সিদ্ধান্ত দেওয়া হয় না, কিংবা বিশ্বের দেশগুলোর জন্য অবস্থানভিত্তিক কোনো ক্রম তালিকা তৈরি করা হয় না কিংবা আদর্শ মান অর্জনে ব্যর্থ হয়েছে কি না তা-ও ঘোষণা করা হয় না। সূত্র : আল-জাজিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com