বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১১৮ বার পঠিত

গাইবান্ধা থেকে  ছাদেকুল ইসলাম রুবেল।-গাইবান্ধায় অবৈধভাবে গড়ে উঠা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য বিভাগ। এসময় চারটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে গাইবান্ধা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. রেজওয়ান আহম্মেদের নেতৃত্বে জেলা শহরে অভিযান করা হয়।  সিলগালা সেন্টারগুলো হলো- গাইবান্ধা শহরের হাসপাতাল রোডের নিউ সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার, কাচারি বাজারের ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার, কলেজ রোডের সোনার বাংলা ডায়াগনস্টিক সেন্টার ও সদরের তুলশীঘাট বাজারের ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার।এ বিষয়ে ডা. মো. রেজওয়ান আহম্মেদ বলেন, অনুমোদন না নিয়ে দীর্ঘদিন থেকে এসব ডায়াগনস্টিক পরিচালিত হয়ে আসছিল। বৈধ কাগজপত্র না থাকায় ও তাদের ল্যাবে মেয়াদ উত্তীর্ণ পরীক্ষার কিট ও সরঞ্জামাদি পাওয়ায় ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com