ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধা সদরে পুকুরের পানিতে ডুবে তাওসিফ আহমেদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুন) সকালে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের আরিফ খাঁ বাসুদেব পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত তাওসিফ ওই এলাকার আজিজুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, সকালে বাড়ির বাইরে খেলতে যায় শিশু তাওসিফ । বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে সকাল দশটার দিকে পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন তার মা । পরে প্রতিবেশী লোকজনের সহায়তায় পরিবারের লোকজন শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্বজনদের ধারণা, শিশুটি বাড়ির বাইরে খেলতে গিয়ে কোনো এক সময় পুকুরের পানিতে পড়ে ডুবে যায় । রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান মোসাব্বির হোসেন পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply