বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধায় যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন- থানায় মামলা দায়ের

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২২০ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল|- গাইবান্ধার সদর দক্ষিণ বানিয়াজান এলাকায় যৌতুকলোভী স্বামী ও তার পরিবারের নির্যাতনের শিকার হয়েছেন এক নারী। অভিযোগে জানা যায়, মোঃ গোলাম কিবরিয়া বাপ্পি (২৮) এর সহিত মোছা:খাতিজা আক্তার লিওন(২১) এর গত ২৮/০১/২০১৫ ইংরেজি খ্রিস্টাব্দে মুসলিম শরা- শরিয়া মোতাবেক রেজিঃ:মুলে বিবাহ সম্পন্ন হয়। বিবাহের সময় ভুক্তভোগী লিওনের মা তার সাধ্যমতো বিয়ের ব্যয় সম্পূর্ণ করেন। কিন্তু গোলাম কিবরিয়া বাপ্পি ও তার পরিবার এতে সন্তুষ্ট হয়নি। শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। ভুক্তভোগী লিওন তার ভবিষ্যৎ সংসার ও অনাগত সন্তানের কথা চিন্তা করিয়া সংসার করে আসছিল।
অভিযুক্ত গোলাম কিবরিয়া বাপ্পি ও তার পরিবারের সদস্য মোহাম্মদ জুয়েল মিয়া, মোঃ সোহেল রানা , মোছা: রোসনা বেগম গং কর্তৃক এক লক্ষ টাকা যৌতুক দাবি করে।ভুক্তভোগী  অপারগতা প্রকাশ করলে, তাকে বেদম মারপিট করে বাড়ি থেকে বাহির করে দেয়। তথ্য সংগ্রহের সময় আরও জানা যায় নির্যাতিতা একজন অন্তঃসত্ত্বা নারী।
এ ব্যাপারে ভুক্তভোগির পরিবার বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারা মোতাবেক একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার সি.আর নং :৫০৮/২০২১।
বর্তমানে নির্যাতিতা নারী মোসাম্মৎ খাতিজা আক্তার লিওন, ভীতসন্ত্রস্থ ও অসহায় দিনযাপন করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com