বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

গাইবান্ধায় সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধ ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।- জেলায় মারকাজ মসজিদের ইমামকে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার জোহরের আগেই অপসারণ দাবি করেছেন জোবায়েরপন্থী ওলামা মাশায়েকরা।
গাইবান্ধা শহরের ডিবি রোডে আসাদুজ্জামান স্কুলের সামনে দুপুরে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান তারা। টঙ্গীর ইজতেমা ময়দানে গভীর রাতে সাদপন্থীদের অতর্কিত হামলায় নিহত ও আহতের ঘটনায় হামলাকারীদের বিচারের দাবীতে জোবায়েরপন্থীদের বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা প্রশাসককে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশে সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধ ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা আব্দুল বাছেত, যুগ্ম সাধারণ সম্পাদক মনছুর রহমান, বড় মসজিদের ইমাম মাহমুদুল হাসান কাশেমী, এমএ মজিদ, মুফতি এনামুল হাবিব, মুফতি হারুন অর রশিদ হাবিবসহ অন্যান্যরা। এ সমাবেশের কারণে ডিবি রোডের এক পাশের লেনে দীর্ঘক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে ওই রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বক্তারা, টঙ্গীর ইজতেমা ময়দানে অতর্কিত হামলায় নিহত ও আহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের উপযুক্ত বিচার, গাইবান্ধা থেকে সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধ ঘোষণার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com