বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

গাইবান্ধায় অব্যবস্থাপনা দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৪৭৩ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃসদন) এ রোগী হয়রানি অব্যবস্থাপনা দুর্নীতির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারী শাখা গাইবান্ধার উদ্যোগে মাতৃসদনের সামনে ১৭ আগস্ট সোমবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবি নারী শাখার নেত্রী জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য প্রতিভা সরকার ববির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, নারী শাখার সদস্য ও জেলা নেত্রী শাহানা বিন্তে আজিজ মিতা, মেহেরুন মুন্নী, বনা রানী, রেহেনা বেগম, শারমিন আকতার, শরীফুল ইসলাম শরীফ, ছাত্রনেতা ওয়ারেছ সরকার। বক্তারা বলেন, গর্ভবতী মায়েদের ভরসাস্থল গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র আজ দুর্ভোগের কেন্দ্রে পরিণত হয়েছে। করোনা দুর্যোগের এই সময়ে প্রসব ব্যথা নিয়ে আসা গর্ভবতী মাকে বের করে দেয়ার ফলে রাস্তায় ও অটোরিক্সায় সন্তান প্রসব করেছে। বক্তারা, রোগী হয়রানি ও অব্যবস্থাপনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com