বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধায় কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ২৪৩ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যায় শিক্ষক সমিতি (বাকবিশিস)। গাইবান্ধা সরকারি কলেজ শহরের অভ্যন্তরে স্থাপনের দাবিতে ১৩ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় শহরের ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।বাকবিশিস গাইবান্ধা জেলা সভাপতি নেয়ামুল আহসান পামেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাকবিশিস গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার বর্মণ, সহ-সভাপতি শফিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ। এ সময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার।
বক্তারা বলেন, শহরের ফোরলেন রাস্তার কারণে এই ঐতিহ্যবাহী কলেজটি স্থানান্তর করা প্রয়োজন। কিন্তু তা অবাস্তবসম্মতভাবে শহর থেকে ৩/৪কিলোমিটার দূরে স্থানান্তরের কোন যৌক্তিকতা নেই। শহরের ভিতরে অনেক জায়গা রয়েছে সেখানে স্থানান্তর করা যেতে পারে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও অভিভাবকদের কথা বিবেচনা করে কলেজটি শহরের অভ্যন্তরে স্থাপনের জোর দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com