বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধায় পৌর আ’লীগের সম্মেলনস্থলে ভাংচুর  

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৩৬ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।-মহানবী হযরত মোহাম্মদ (সা:) ও  মা হযরত আয়েশা (রা) কে কটূক্তির প্রতিবাদে গাইবান্ধায় ১০ জুন শুক্রবার জুম্মার নামাজের পর ইমাম ওলামা পরিষদের ব্যানারে বড় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ মিছিলটি ভারতীয় পণ্য বয়কট, বিজেপি নেত্রী নুপুর শর্মার শাস্তিসহ নানা শ্লোগান দিয়ে জেলা শহর প্রদক্ষিণ শেষে শহরের কাচারী বাজার মসজিদ এ ফিরে সমাবেশ করে। ওই সমাবেশ শুরুর পর সেখান থেকে হঠাৎ করেই কিছু তরুণ লাঠিসোটা নিয়ে শহীদ মিনার চত্বরে পূর্ব নির্ধারিত গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সম্মেলনস্থলে হামলা ও ভাংচুর চালায়। এ ঘটনায় ২০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুম্মার নামাজের কারণে সম্মেলনস্থলে  আওয়ামীলীগ নেতাকর্মীরা ছিলেন না। সাজানো গোছানো ফাঁকা সম্মেলনস্থলে হামলাকারীরা এলোপাথারি ইঁটপাটকেল নিক্ষেপ মঞ্চ ও চেয়ার ভাংচুর শুরু করে। এ সময় একদল তরুণ ডিবিসি নিউজের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে। তাদের লাঠির আঘাতে ক্যামেরা ভেঙ্গে যায় এবং কর্তব্যরত ডিবিসির ক্যামেরাপার্সন মোহাম্মদ সুমন মিয়াকে তারা লাঠি দিয়ে মারপিট করে এবং কোমর ও পায়ে ঘুষি লাথি মেরে তাকে আহত করে।
 এদিকে সাম্মেলনে হামলার এ খবর পেয়ে আওয়ামীলীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে ঘটনার প্রতিবাদে মিছিল বের করে।   তবে এ ঘটনার পরে কঠোর অবস্থান নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। এরপর বিকেলে  পৌর আওয়ামীলীগের সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি সহ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক ও অন্য নেতৃবৃন্দ যোগ দেন।
সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, মিছিলের ভিতর লুকিয়ে থাকা জামাত-শিবিরের কর্মীরা এই ভাংচুর চালিয়েছেন বলে‘ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com