বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১২ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল।- মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সোমবার গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। রাত ১২টা ১ মিনিটে করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুষ্পমাল্য অর্পণ করেন যারা তাদের মধ্যে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, জেলা প্রশাসক মো. অলিউর রহমানসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পৌর মেয়র মো. মতলুবর রহমানসহ পৌরসভার কর্মকর্তা, গাইবান্ধা প্রেস ক্লাব, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। সকালে সরকারি আধা সরকারি স্বায়তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত করণ, সূর্যোদয়ের পর স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী ও সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করেন।

সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভাষা আন্দোলনের অমর শহীদদের উদ্দেশ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র মো. মতলুবর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা মো. হোসেন আলী, টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী মো. আবদুর রহিম, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, অধ্যাপক জহুরুল কাইয়ুম প্রমুখ।
পরে শিশুদের ভাষার গান, কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ী ৩৬ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে বিভিন্ন মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ মোনাজাত করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com