বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

গাইবান্ধায় শিশু সামি হত্যায় ৩ জনের যাবজ্জীবন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২২ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশু রাফসান সামিকে (৩) গলা টিপে হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার রোয়া গ্রামের মাহফুজার রহমান, শালজার রহমান ও মফিজুল ইসলাম।

জানা যায়, ২০১৪ সালের ২১ জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার রোয়া গ্রামের মেজবাবুল ইসলামের শিশুপুত্র সামিকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় মাহফুজার রহমান, শালজার রহমান ও মফিজুল ইসলাম। পরে মুক্তিপণ না পেয়ে সামিকে গলা টিপে হত্যার পর মাটিচাপা দিয়ে রাখে। ঘটনার একদিন পর পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দুই দিন পর সামির বাবা মেজবাবুল ইসলাম হত্যা মামলা দায়ের করেন। মামলার চার মাস পর তাদের গ্রেফতার করে পুলিশ। পরে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় ১৯ জন রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের পর বিচারক আজ এ রায় প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com