বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গাইবান্ধায় শিশু হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২২৬ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শিশু সিনথি আক্তার হত্যা মামলায় আসামি মাজেদুল ইসলাম কাল্টুকে আমৃত্যু কারাদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
৮ মার্চ মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সিনিয়র জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১) কেএম শহীদ আহম্মেদ এ রায় দেন। মামলার বিবরণে জানা গেছে, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের বাউশী গ্রামের সেলিম মিয়ার শিশু কন্যা সিনথী আক্তারকে একই গ্রামের ছায়দার রহমানের ছেলে মাজেদুল ইসলাম কাল্টু ২০১৭ সালের ৩১ আগস্ট অপহরণ করে। পরে তাকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে বাড়ির পাশের পুকুরের কচুরিপানার নিচে লুকিয়ে রাখে। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরদিন সন্দেহভাজন ব্যক্তির মাধ্যমে পুকুরের কচুরিপানার নিচ থেকে সিনথি আক্তারের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই মেয়ের বাবা সেলিম মিয়া বাদী হয়ে ফুলছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহীন গুলশান নাহার মুনমুন বলেন, দীর্ঘ শুনানির পর আদালত এ রায় প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com