বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

গাইবান্ধায় সাঘাটায় যমুনা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৩৩২ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধা সাঘাটায় যমুনা নদীতে অষ্টম বারের মতো অনুষ্ঠিত হয়েছে দুইদিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের চিনিরপটল এলাকায় এ বাইচ অনুষ্ঠিত হয়।বাইচে জেলার বিভিন্ন এলাকাসহ বাইরের জেলা থেকে আসা মোট ১৮টি নৌকা অংশ নেয়।নৌকা বাইচ চলাকালে যমুনা নদীর পাড়ে হাজার হাজার উৎসুক দর্শক এতদাঞ্চলের গ্রামীণ ঐতিহ্য এ বাইচ উপভোগ করে।

হলদিয়া ইউনিয় পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়াকুব আলীর সার্বিক ব্যবস্থাপনায় নৌকা বাইচের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া। উদ্বোধক ছিলেন ছালেক সোলার পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ছালেক উদ্দিন।

নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, সাঘাটা উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবীর, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন জাহাঙ্গীর, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরকার বাবু, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলাল হোসেন, ফুলছড়ি থানার ইনচার্জ কাওছার আলী প্রমুখ।

প্রতিযোগিতায় প্রথম বিজয়ীকে একটি মোটরসাইকেল, দ্বিতীয় বিজয়ীকে একটি ফ্রিজ ও তৃতীয় বিজয়ীকে একটি এলইডি টিভি পুরস্কার দেওয়া হয়। প্রতিবছরই একই স্থানে ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com