বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

গাছ লাগাই, পরিবেশ বাঁচাই—সবুজে সাজাই পীরগঞ্জপীরগঞ্জে মাজার শরীফ ও সড়কের পাশে ফলজ-ঔষধি গাছের চারা রোপণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পঠিত
গাছ লাগাই, পরিবেশ বাঁচাই—সবুজে সাজাই পীরগঞ্জ
পীরগঞ্জে মাজার শরীফ ও সড়কের পাশে ফলজ-ঔষধি গাছের চারা রোপণ
রংপুরের পীরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড়বিলা পানির দরগা হযরত শাহ ইসমাইল গাজী (রহ.) মাজার শরীফ প্রাঙ্গণ ও মাজার শরীফের সড়কের পাশে পৌরসভার তত্ত্বাবধানে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল ও সুন্দর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। চারা রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক  মাহমুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর সচিব, আব্দুর রহিম প্রামানিক, পৌর ইঞ্জিনিয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ জনগণ। গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, এটি আমাদের জীবন ও পরিবেশের অন্যতম প্রধান বন্ধু। একটি গাছ আমাদের ছায়া দেয়, অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যায় নির্মল পৃথিবীর আশ্বাস। আসুন, সবাই মিলে গাছ লাগাই—পরিবেশ বাঁচাই।
সবুজে-শ্যামলে গড়ে তুলি আমাদের প্রিয় পীরগঞ্জ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com