বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

  গুরুতর অভিযোগঃপীরগঞ্জের এক শিক্ষিকার মস্ত ঘটনা 

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।- পীরগঞ্জের এমপিওভুক্ত শিক্ষিকা কনা আক্তার তথ্য গোপন করে ৬’শ কিলোমিটার দুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানেও একই সময়ে হাজিরা খাতায় স্বাক্ষর, পৃথক ইনডেক্স নম্বরে এমপিওভুক্ত হওয়ায় তার বিরুদ্ধে শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়েছে। উপজেলার রসুলপুর মাহতাবিয়া দ্বি-মূখী স্কুল এন্ড কলেজের ওই শিক্ষিকা কক্সবাজারের পেকুয়া উপজেলার একটি মাদরাসায় প্রভাষক (বাংলা) হিসেবে চাকুরী করছেন।
অভিযোগ ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, পীরগঞ্জের রসুলপুর মাহতাবিয়া দ্বি-মুখী স্কুল এন্ড কলেজে  সহকারী শিক্ষিকা (বাংলা) পদে কনা আক্তার ২০১৫ সালের ৯ মে যোগদান করে ১১৩৬৭৯৭ নং ইনডেক্সে এমপিওভুক্ত হন। এরপর তিনি ১ অক্টোবর/২০২৩ ইং ‘এনটিআরসি’ এর প্রভাষক (বাংলা) হিসেবে কক্সবাজারের পেকুয়া উপজেলার মৌলভী বাজার ফারুকিয়া সিনিয়র আলিম মাদরাসায় যোগদান করে গ০০৫৩৭২৯ নং ইনডেক্সে এমপিওভুক্ত হন। তিনি তথ্য গোপন করে তার পূর্বের প্রতিষ্ঠানে ইস্তফা না দিয়ে উল্লেখিত দুটি প্রতিষ্ঠানেই একই সময়ে শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন বলে অভিযোগ উঠেছে।
অপরদিকে ওই শিক্ষিকা প্রায় সাড়ে ৪ মাস পর ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারী তার পূর্বের কর্মস্থল থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা যায়!
।ওই ঘটনায়  উক্ত শিক্ষিকার বিরুদ্ধে রসুলপুর মাহতাবিয়া দ্বি-মূখী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমান পীরগঞ্জের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগকারী শিক্ষক মোস্তাফিজার রহমান বলেন, ওই শিক্ষিকা তথ্য গোপন করে অন্য প্রতিষ্ঠানে যোগদান করায় তার প্রতারণার  অভিযোগ করেছি।
শিক্ষিকা কনা আক্তার বলেছেন, পৃথক ইনডেক্সে এমপিও হলেও আমি শুধু একটি প্রতিষ্ঠান থেকে সরকারী অংশের বেতনভাতা উত্তোলন করেছি।পীরগঞ্জ থেকে প্রায় ৬’শ কিলোমিটার দুরে চাকুরী করায় ইস্তফা দিতে দেরি হয়েছে। তিনি আরও বলেন, আমি একজন মহিলা মানুষ। আমাকে অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে।       রসুলপুর মাহতাবিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবেদুল ইসলাম জানান, তথ্য গোপন করায় কনা আক্তারের বিরুদ্ধে একজন শিক্ষক অভিযোগ করেছেন। তদন্তের আলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com