বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

গোবিন্দগঞ্জে ভূট্টা বোঝাই ট্রাক থেকে মাদক উদ্ধার: আটক ২

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩৩৮ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা।- গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভুট্টা বোঝাই ট্রাক থেকে ১৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব। বুধবার ভোরে ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ বন্দরের হামদার্দ শোরুমের সামনে একটি ভুট্টা বোঝায় ট্রাক থেকে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়। এঘটনায় দুইজন কে আটক করা হয়েছে।

র‌্যাব সুত্রে জানা গেছে, র‌্যাব ১৩ এর একটি অভিযাত্রিক দল গোবিন্দগঞ্জ শহরের হামদার্দ শোরুমের সামনে বুধবার ভোরে সন্দেহভাজন ভুট্টা বোঝাই ট্রাকে তল্লাশি চালায়। এসময় চালকের সিটের নিচে বিশেষ ভাবে রাখা ১৯০ বোতল ফেন্সিডিল করা হয় এবং দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলো জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের উমর আলীর ছেলে আনোয়ার হোসেন (৪৫) ও দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার জালালপুর গ্রামের নুর ইসলামের ছেলে সুজন শেখ (২২)।

র‌্যাব ১৩ এর সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতরা চোরাচালান দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। ফেন্সিডিল গুলো বগুড়ায় পৌছে দেওয়া হচ্ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com