বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ২৯৪ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।-  গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আনিছুর রহমান মন্ডল (৬৩) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার ( ২৩ আগস্ট) বিকালে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের শোলাগাড়ী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান উপজেলার উত্তর শোলাগাড়ী গ্রামের মৃত নজিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে আনিছুর রহমান রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কায় দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানো মাত্রই তিনি মারা যান।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত রাশেদ মন্ডল সড়ক দুর্ঘটনায় আনিছুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com