বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

গোবিন্দগঞ্জে ২ কেজি গাঁজাসহ আটক ১ 

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২৬৮ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।-  গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ছোট কালসা গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে মোঃ সাবলু মন্ডল(৩৫)।
গাইবান্ধা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল ইসলাম (পিপিএম) মহোদয়ের নিদের্শে এবং গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন এর সার্বিক তত্বাবধানে এস আই আনিছুর, এস আই মুরাদ, এএসআই জাহিরুল ও সঙ্গীয় ফোর্সসহ আজ ১১ই এপ্রিল সোমবার বিকাল ৩:০০ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানাধীন বোয়ালিয়া মৌজাস্থ বাঁশহাটির পশ্চিম পাশ্বে ঢাকা-রংপুর মহাসড়কের পাকা রাস্তার উপর অলংকার পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে লাল কাগজে মোড়ানো প্যাকেটকৃত ২ কেজি গাঁজাসহ বাসযাত্রী সাবলু মন্ডলকে আটক করেন।
আটককৃত গাঁজার আনুমানিক মূল্য ২০০০০ টাকা। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন জানান এ সংক্রান্ত গোবিন্দগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com