বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের অভিযানে ৭০ বোতল ফেন্সিডিলসহ আটক-২

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ২৬৩ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা।- গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।

১৯ আগস্ট বুধার সকাল ১০টায় হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন বগুড়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার শামছুল আলম সরকারের নির্দেশনায় হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দগঞ্জ দিনাজপুর মহাসড়কের বাগদা ফার্ম নামকস্থানে দিনাজপুর ঘোড়াঘাট হইতে ঢাকাগামী এসআর যাত্রীবাহী বাস রেজিঃ বিহীন সিএনজি হতে তাদের ফেন্সিডিলসহ আটক করা হয়। আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার বাদে হরিনা গ্রামের আনছার আলীর ছেলে মনিরুল ইসলাম (২৫) ও শের নগর গ্রামের হোসেন আলীর ছেলে জাহাঙ্গীর (২৫)।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারি মনিরুল ইসলামের কাছ থেকে ৩৪ ও জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৩৬ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করে থানায় নেওয়া হয়। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com