মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঘোড়াঘাটে চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই গ্রেপ্তার- ১

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

ঘোড়াঘাট(দিনাজপুর) বজ্রকথা প্রতিনিধি আজহারুল ইসলাম সাথী।-দিনাজপুরের ঘোড়াঘাটে দম্পতি মিলে আপেল উদ্দিন নামের এক ব্যক্তিকে অচেতন করে তাঁর কাছ থেকে একটি ইজিবাইক ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।

ছিনতায়ের ঘটনায় ১জন কে আটক করা হয়েছে। মঙ্গলবার ২ সেপ্টেম্বর দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে বগুড়ার ধুনট উপজেলার বহালগাছা থেকে শফিউল ইসলাম শাফিকে (৩৬) গ্রেপ্তার করেছে।

পরে তাঁর কাছ থেকে ছিনতাই করা ইজিবাইকটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত শফিউল ইসলাম উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের মগলিসপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গত ২৭ আগস্ট সকালে আপেল উদ্দিন ইজিবাইক চালানোর জন্য বের হন।

এসময় যাত্রীবেশে এক দম্পতি পাশ্ববর্তী থানার স্বপ্নপুরি পার্ক দেখার জন্য ইজিবাইকটি ভাড়া করে। সেখান থেকে ঘুড়ে ফেরার পথে যাত্রীবেশী অজ্ঞান পার্টির এই স্বামী-স্ত্রী মিলে ইজিবাইকের চালকের সাথে ভাব গড়ে তোলেন। পরে দম্পতি মিলে চেতনানাশক যুক্ত সিগারেট খাইয়ে চালককে উপজেলার ফুটানি বাজার ঈদগাহ মাঠের পেছনে কাঁচা রাস্তার পাশে ফেলে রেখে ২ লাখ ৮০ হাজার টাকা দামের তাঁর ইজিবাইকটি এবং একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নিয়ে যান। ওই ঘটনায় ইজিবাইকের মালিক বাদী হয়ে ৩ জনকে আসামি করে থানায় মামলা করেন। এরপর পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা এলাকায় অভিযান চালিয়ে শফিউল ইসলামকে গ্রেপ্তার করে।

পরে তাঁর তথ্যের ভিত্তিতে ইজিবাইকটি ওই এলাকার আসামির শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করা হয়। পুলিশ কর্মকর্তা নাজমুল হক বলেন, গ্রেপ্তার হওয়া আসামিকে বুধবার দিনাজপুর আদালতে পাঠানো হবে। অন্য আসামিকেও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com