মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) বজ্রকথা প্রতিনিধি ।-দিনাজপুরের ঘোড়াঘাটে অভিযান চালিয়ে ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নুর ইসলাম (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের সাগরপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত, নুর ইসলাম ওরফে সনজি (৪৮) তিনি মৃত নাজেম মন্ডলের ছেলে এবং সাগরপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ির আঙ্গিনা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩ পিস কমলা রঙের নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০০ টাকা করে মোট মূল্য দাঁড়ায় ২ হাজার ৬০০ টাকা। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর এই ধরনের অভিযান অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com