বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঘোড়াঘাটে দীর্ঘ ১৩ বছর পর অনুষ্ঠিত হলো আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাচন

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৮০ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর)থেকে আজহারুল ইসলাম সাথী ।- দিনাজপুরের ঘোড়াঘাটে দীর্ঘ ১৩ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনরা মধ্য দিয়ে পরগানা পরিশদের আদিবাসী উন্নয়ন সংস্থার পাঁচ বছর মেয়াদী নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হযয়েছে। শনিবার (৫এপ্রিল) উপজেলার চারটি ভোট কেন্দ্র একযোগে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা প্রায় ১৫ হাজার। চারটি কেন্দ্রে মোট ভোট কাস্ট ৩৫৩৮ টি। ভোট গণনা শেষে সন্ধ্যা ৭ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রধান নির্বাচন কমিশনার মাইকেল টুডুর উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন, সহকারি কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওছার শেখ। ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে গরুর গাড়ী প্রতীকে লুইস মুরমু ১১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সুবাস মার্ডি হারমোনিয়াম প্রতীকে ভোট পেযয়েছেন ১১২৮ টি। সাধারণ সম্পাদক পদে মাইকেল হেমরম পাঞ্চি শাড়ী প্রতীকে ২১৭২ ভোট পেযয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী রিপন বেসরা মাদল প্রতীকে ভোট পেয়েছেন ১১৯৬ টি ও কোষাধ্যক্ষ পদে মাইকেল মার্ডি কোদাল প্রতীকে ১৭২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জুয়েল টুডু কাঁসা লোটা প্রতীকে ভোট পেয়েছেন ১৬৫৩ টি। ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন, নির্বাচনের দায়িত্বে থাকা, সহকারী নির্বাচন কমিশনার মিখাইল মার্ডি,অনিল মার্ডী, আলোইশিউস হাঁসদা সহ অনেকে। এর আগে নির্বাচনে তিনটি পদে আদিবাসী ভোটারা উপজেলার ওসমানপুর উচ্চ বিদ্যালয়, কানাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলোওয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আবিরের পাড়া সেন্ট মেরি ভিয়ান্নী উচ্চ বিদ্যালয়ে তারা তাদের ভোট অধিকার প্রয়োগ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com