বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঘোড়াঘাটে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাটে আদিবাসী এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল খালেক (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ মার্চ) পৌরশহরের শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনায় আব্দুল খালেকের বিরুদ্ধে থানায় ওই নারী নিজে বাদী হয়ে বিকাল ৫ টার দিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় আব্দুল খালেককে বিকালেই গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। অভিযুক্ত আব্দুল খালেক পৌরশহরের ৭ নং ওয়ার্ডের শ্যামপুর এলাকায় বাসিন্দা। মামলার নথি থেকে জানা যায়, সোমবার সকালে ওই নারী ও তাঁর স্বামীসহ তাঁদের গ্রামের পাশে ভূট্টা ক্ষেত সংলগ্ন ইউক্লিপটাস বাগানে রান্নার জন্য পাতা ও খড়ি কুড়াতে যান। এ সময় ওই নারী বাগানে গাছের পাতা কুড়াচ্ছিলেন। একই সময় পাশেই অদূরে তাঁর স্বামী শুকনো খড়ি সংগ্রহ করছিলেন। এ সময় প্রতিবেশি আব্দুল খালেক ওই গৃহবধূকে একা পেয়ে তাঁকে পেছন থেকে জাপটে ধরে পাশের ভূট্টা ক্ষেতের ভেতরে নিয়ে যান। পরে, সেখানে তাঁকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই গৃহবধূর চিৎকারে তাঁর স্বামী ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় আব্দুল খালেক ভুট্টা ক্ষেতের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাঁকে আটক করেন। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয়রা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, সোমবার সকালে এক আদিবাসী গৃহবধূকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। পরে, বিকেলে ওই ভুক্তভোগী গৃহবধূ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। আটক আব্দুল খালেককে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com