মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঘোড়াঘাটে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে যুবক নিখোঁজ, একদিন পর মরদেহ উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

ঘোড়াঘাট, দিনাজপুর থেকে আজহারুল ইসলাম সাথী।-দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া যুবক ইসমাইল হোসেনের (১৮) মরদেহ নিখোঁজের একদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (২৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে পৌরশহরের কাদিমনগর হাজিরঘাট এলাকায় করতোয়া নদীতে তিন বন্ধুর সঙ্গে গোসল করতে নেমে ইসমাইল নিখোঁজ হন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিস ও রংপুর বিভাগীয় ডুবুরি দলের টানা অভিযানের পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইসমাইল হোসেন পৌরশহরের কাদিমনগর এলাকার মোস্তাফিজুর রহমান চিকুর ছেলে। তিনি স্থানীয় একটি সীমানা বেষ্টনী তৈরির কারখানায় কারিগর হিসেবে কাজ করতেন। স্থানীয়রা জানান, তিন বন্ধু সাঁতার কেটে নদীর একপাড় থেকে অন্যপাড়ে যান। ফেরার সময় দুই বন্ধু ফিরে এলেও ইসমাইল ফিরে না এসে নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে রংপুর বিভাগীয় ডুবুরি দলকে খবর দেয়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, “ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। ঘোড়াঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার জিয়াউর রহমান বলেন, “টানা দুই দিন উদ্ধার অভিযান চালানোর পর দুপুরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com