বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ২৯৭ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মোঃ শফিকুল ইসলাম।- দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, “শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার”।

দিবসটি উপলক্ষে আজ শনিবার উপজেলা পরিষদ থেকে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে একটি র‌্যালী বের হয়ে ওসমানপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ঘোড়াঘাট সরকারী কলেজের অধ্যক্ষ এস,এম মনিরুল ইসলামের সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার ধ্বীরাজ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস ছাত্তার মিলন, সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওয়াকিল, ঘোড়াঘাট মহিলা কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান সরকার, ছয়ঘট্টি দাখিল মাদ্রাসার সুপার আলতাফ হোসেন, নুরজাহানপুর অবঃ সামরিক কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কণ্ঠ, সহকারী শিক্ষক আনিছুর রহমান, মাসুদা বেগম, মনোরঞ্জন মহন্ত প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com