বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঘোড়াঘাটে ভুয়া ডিবি পুলিশ আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৯২ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর)থেকে বজ্রকথা প্রতিনিধি।-দিনাজপুরের ঘোড়াঘাটে ডিবি পুলিশ পরিচয়ধারী একজন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

১৮জুালাই/২৫খ্রিঃ শুক্রবার  সাড়ে ৯টার দিকে ঘোড়াঘাট পৌরসভার আজাদ মোড় থেকে রাহবার পরিবহন তল্লাশি করে এ ডিবি পুলিশকে আটক করে। আটক ভুয়া ডিবি পুলিশ হলেন ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার শিডলী গ্রামের বুলু মিয়ার ছেলে আতাউর রহমান (৩০)। ঘোড়াঘাট থানা সূত্রে জানা যায়, ডিবি পুলিশের পরিচয় দিয়ে তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছেন। এ ঘটনায় দিনাজপুর ডিবি পুলিশ তাকে আইনের আওতায় আনার জন্য দীর্ঘদিন থেকে তার খোঁজ খবর নিচ্ছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পরিবহন থেকে দিনাজপুর ডিবি পুলিশ ঘোড়াঘাট থানা পুলিশের সহায়তায় তাকে আটক করে। এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির কাছ থেকে একটি ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়। আমরা ডিবি পুলিশ দিনাজপুরের নিকট তাকে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com