বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানকালে অপ্রীতিকর ঘটনা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১০৪ বার পঠিত

ঘোাড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান চলাকালে স্থানীয় লোকজন ভিডিও ধারণ করায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) ক্ষেপে অশালীন কথাবার্তা বলায়   ক্ষুব্ধ জনতা পুলিশের দুই সদস্যকে অবরুদ্ধ করে রাখেন।

পরে সেনাবাহিনীর টহল দল, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পুলিশ কর্মকর্তারা গিয়ে তাঁদের উদ্ধার করেন।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সিংড়া ইউনিয়নের বিরাহিমপুর গুচ্ছগ্রাম বাাজারে এ ঘটনা ঘটে। অভিযানে সাতটি ইয়াবাসহ সাধন চন্দ্র মোহন্ত (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। তিনি বইদর গ্রামের অনন্ত চন্দ্র মোহন্তের ছেলে। পুলিশের ওই দুই সদস্য হলেন ঘোড়াঘাট থানার এসআই নজরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) পরিতোষ কুমার রায়।

প্রত্যক্ষদর্শী ও সিংড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাজ্জাত হোসেনের ভাষ্য, বিকেল পাঁচটার দিকে পুলিশের ওই দুই কর্মকর্তা মাদকবিরোধী অভিযানে গেলে এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করেন। পুলিশ মাদক ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার করা ইয়াবাগুলো গণনা করছিলেন। এ সময় স্থানীয় উৎসুক জনতা সেখানে উপস্থিত হয়ে পুলিশের অভিযান দেখছিলেন। কেউ কেউ ভিডিও করছিলেন। এতে এসআই নজরুল ইসলাম ক্ষেপে গিয়ে জনতার উদ্দেশে অশ্লীল কথাবার্তা বলেন। এ সময় একজন দৃশ্যটি মুঠোফোনে ধারণ করার চেষ্টা করেন। তখন তিনি ক্ষেপে গিয়ে অশ্লীল ভাষায় গালাগালি করেন। এতে উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয় লোকজন। পরে জনতা পুলিশের ওই দুই সদস্যকে পাশের একটি মার্কেটের গুদামে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলে স্থানীয় লোকজন শান্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com