মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঘোড়াঘাটে সড়কে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর তল্লাশি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার পঠিত

ঘোড়াঘাট, দিনাজপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।-দিনাজপুরের ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ পৌরশহরের আজাদমোড়ে চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী।

এ সময় মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রাক ও পিক-আপ ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে তাদের কাগজপত্র যাচাই-বাছাই করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাতে পৌরশহরের আজাদমোড়ে এই কার্যক্রম চালানো হয়। এই অভিযানের নেতৃত্ব দেন ঘোড়াঘাট অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার মেজর নূর এ আলম শহীদ ফারাবী। সরেজমিন দেখা যায়, পৌরশহরের আজাদমোড় পয়েন্টে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হচ্ছে। এসময় রাত দুইটা থেকে শুরু করে ভোর পাঁচটা পর্যন্ত শতাধিক যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করতে দেখা যায়। মোটরসাইকেল, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি, ব্যাটারি চালিত অটোরিকশা, পিক-আপ গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই ছাড়াও ভেতরে অবৈধ কোনো কিছু আছে কিনা সেটাও তল্লাশি করতে দেখা গেছে সেনাবাহিনীর সদস্যদের। এ বিষয়ে ঘোড়াঘাট অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার মেজর নূর-এ আলম শহীদ ফারাবী জানান, আইনশৃঙ্খলার অবনতির শঙ্কা এড়াতে জননিরাপত্তায় চেকপোস্ট বাংলাদেশ সেনাবাহিনী স্বার্থে অপরাধ দমন আইনশৃঙ্খলা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com