বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় নিহত ৫ আহত ১০

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১২৯ বার পঠিত

ঘোাড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নাবিল পরিবহনের ২ নারী যাত্রীসহ ৫ জন যাত্রী নিহত ও আহত হয়েছে অন্তত ১০ জন। আহতরা ঘোড়াঘাট হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পরই নাবিল পরিবহনের চালক ও হেলপার পালিয়ে যায়।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট পৌরসভার নুরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানা সূত্রে জানা গেছে, পূর্ব থেকেই ওই স্থানে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি আম বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো -ন-২০-৮২৮৩) ও ১০ চাকার বালু বোঝাই ট্রাক যার নাম্বার (ঢাকা মেট্রো ট-১৫-২৮০) অকেজো হয়ে রাস্তা পার্শ্বে ছিল।

এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতগামী নাবিল পরিবহন (ঢাকা মেট্রো- ব ১৪-৭২৭৭) ওই স্থানে পৌঁছালে প্রথমে আম বোঝাই ট্রাকে স্ব-জোরে ধাক্কা দেয়, এরপর ১০ চাকার বালু বোঝাই ট্রাককের সাথে স্বজোরে ধাক্কা লেগে নাবিল পরিবহনের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে, পুলিশ, সেনাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নাবিল পরিবহনে থাকা ৩ জন যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করেন এবং গুরুতর আহত অবস্থায় আরও দুইজন যাত্রীকে উদ্বার করে ঘোড়াঘাট হাসপাতালে নেওাার পথে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, ঠাকুরগাঁও সদরের কেকে বাড়ি গ্রামের হাশেম আলীর কন্যা তামান্না (২৫), একই জেলার বড় বালিয়া গ্রামের মো. তারিকুল ইসলামের ছেলে মোঃ আরিফ ইসলাম (২৫), নওগাঁ সদরের পার পুর গ্রামের মৃত আক্কাস ছেলে আমিনুল ইসলাম (৪৭) (সুপারভাইজার), পঞ্চগড় জেলার বোদা উপজেলার টুনির হাটের মো. খালেক আলীর ছেলে সেনাসদস্য এরশাদ হোসেন রাশেদ (২৫) ও ঢাকার আমিন বাজার এলাকার মোঃ রাহাত (৩৫)।

আহতরা হলেন- রানা, মৃত্তিকা,সাকিব, নাছিমা, গাজীবুর, তরিকুল ও ফকরুল ইসলাম। ঘটনাস্থল পরিদর্শন শেষে হাকিমপুর- ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ বলেন নিহত ও আহতদের পরিচয় আমরা দুপুরের দিকে নিশ্চিত করতে পেরেছি। নিহতদের মরদেহ বর্তমানে থানা হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com