মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঘোড়াঘাটে সেনাবাহিনী ও ট্রাফিক বিভাগের যৌথ অভিযান

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১১২ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে আজহারুল ইসলাম সাথী।-দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাফিক বিভাগ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে অবৈধ কাগজপত্র ও হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে মামলা করা হয়। শনিবার (২৩ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলার রানীগঞ্জ বাজার পল্লীবিদ্যুৎ সমিতির সামনে পরিচালিত বিশেষ চেকপোস্ট অভিযানে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়।

অভিযানে ড্রাইভিং ৪টি, হেলমেট ৭টি, রেজিস্ট্রশন ১টি সহ ১২টি মামলায় মোট ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সড়কে শৃঙ্খলা ফেরাতে ও সাধারণ মানুষকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের পাশাপাশি সেনাবাহিনীর সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় চেকপোস্টে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মারজিউল হক সাফিন এবং ট্রাফিক পুলিশের টিএসআই (ট্রাফিক সার্জেন্ট ইনচার্জ) আবুল কালাম আজাদ। তারা যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই এবং চালকদের নিরাপত্তা সরঞ্জাম, বিশেষ করে হেলমেট পরিধান সংক্রান্ত নিয়ম মেনে চলার বিষয়গুলো কঠোরভাবে পরীক্ষা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com