মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঘোষণার তিন মাসেও আর্থিক সহায়তা পায়নি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৫০৩ বার পঠিত

রংপুর প্রতিবেদক।- করোনাকালীন সময়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দেয়া হলেও প্রায় তিন মাসেও তা বাস্তবায়ন করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এনিয়ে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১০ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় তহবীল থেকে অস্বচ্ছল শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহায়তা প্রদান করার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট মাধ্যম এবং সময়ের মধ্যে আবেদন করতে বলা হয় শিক্ষার্থীদের। বিজ্ঞপ্তি প্রকাশের পর অর্থ সহায়তা চেয়ে আবেদন করেন দুই হাজারের অধিক শিক্ষার্থী। কিন্তু আবেদন করার প্রায় তিন মাস অতিবাহিত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীকে অর্থ সহায়তা দেয়নি।
কয়েকজন শিক্ষার্থী জানান, এই অনুদানের অর্থ আরো অনেক আগেই দেয়া উচিৎ ছিলো। ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হতে শুরু করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত অনুদান দেয়নি। এমনকি কবে দেওয়া হবে তাও জানায়নি। আপদকালীন সময়ের ঘোষিত এমন একটা স্পর্শকাতর অনুদান বাস্তবায়নে বিলম্ব করাটা প্রশাসনের উদাসীনতা ছাড়া কিছুই নয়। যতদ্রুত সম্ভব এটা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশুদৃষ্টি কামনা করেন শিক্ষার্থীরা।
নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান, করোনা মহামারীর পর ক্যাম্পাস খোলার সাথে সাথে অনুদানের জন্য যারা চূড়ান্ত মনোনিত হয়েছেন, তাদের প্রত্যেককে নগত দুই হাজার টাকা করে প্রদান করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল এবং উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর মোবাইলে একাধিক বার ফোন দেয়া হলেও তারা রিসিভ করেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com