বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঘোড়াঘাটে ইউএনও হামলা ঘটনায় ২ আসামী ৭ দিনের রিমান্ডে ও ১ জনকে থানায় হস্তান্তর

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪৮ বার পঠিত

ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও তার বাবা বীরমুক্তিযোদ্ধা ওমর শেখ কে সরকারি বাস ভবনে প্রবেশ করে ২রা সেপ্টেম্বর রাতে দুর্বূত্তরা হাতুড়ি দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় আটক ২ আসামীকে দিনাজপুর আদালতে প্রেরন করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। এর আগে গত রাত শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেড় টার দিকে ঘোড়াঘাট থানা পুলিশের কাছে ২জন আসামীকে হস্তান্তর করে র‌্যাব-১৩। প্রধান আসামী আসাদুল অসুস্থ্য থাকায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন র‌্যাব। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধায় এ মামলার প্রধান আসামী আসাদুল সুস্থ্য হলে তাকেও ঘোড়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন র‌্যাব-১৩ ডিএডি বাবুল খান।
এ মামলার প্রধান আসামী হলেন, উপজেলার সাগরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আসাদুল (৩৫), চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামের মৃত ফারাজ উদ্দিনের ছেলে রং মিস্ত্রি নবিরুল ইসলাম (৩৫) একই এলাকার খোকা চন্দ্রের ছেলে সান্টু দাস (২৮)।
শনিবার (৫ সেপ্টেম্বর) দিনাজপুর আদালতে দুপুরে এ মামলার আসামী নবিরুল ও সান্টু দাসকে হাজির করা হলে ঘোড়াঘাট আমলী আদালত-৭ এর বিচারক সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শিশির কুমার বুসুর আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রধান আসামী আসাদুল ঘোড়াঘাট থানা পুলিশের হেফাজতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com