বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঘোড়াঘাটে জাল কাগজপত্রে আয়া নিয়োগ অভিযোগ এলাকাবাসীর

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪৭ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা।- দিনাজপুরের ঘোড়াঘাটে জাল জাতীয় পরিচয়পত্র ও জাল দাখিল পাশের সার্টিফিকেট দিয়ে নব সৃষ্ট আয়া পদে নিয়োগ দেওয়ার অভিযোগ এলাকাবাসীর।
অভিযোগে জানা গেছে, উপজেলার দামোদরপুর সৌলা দাখিল মাদ্রাসায় আয়া পদে মাহফুজা খাতুন নামের এক মহিলাকে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগপত্রে স্বাক্ষর  করেনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। গোপনে নিয়োগ সংক্রান্ত বিষয়টি জানা জানি হলে একই গ্রামের ২৫/৩০ জন লোক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অভিযোগ করেন।

অভিযোগকারীরা জানায়, মাধ্যমিক শিক্ষা অফিসার জানিয়েছেন যেহেতু এ নিয়োগ পরীক্ষায় মাধ্যমিক শিক্ষা অফিসকে কোন কিছুই অবগতি করা হয়নি এজন্য আমার কিছু করার নেই। কিভাবে সভাপতি ও ডিজির প্রতিনিধি এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন তা আমার অজানা।
এ ব্যাপারে ঘোড়াঘাট মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করা হলে শিক্ষা কর্মকর্তার অনপস্থিতিতে একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার জানান, গ্রাম থেকে লোকজন এসেছিল আমরা তাদের জানিয়েছি এ নিয়োগ সংক্রান্ত আমরা কিছু জানি না।
মাহফুজা খাতুনের কাগজ পত্র যাচাই করে দেখা যায় জাতীয় পরিচয় পত্রে তার জন্মতারিখ ৩ নভেম্বর ১৯৭৪ সাল। এ হিসেবে তার বয়স দাড়ায় প্রায় ৪৬ বছর।
অভিযোগকারী একই গ্রামের মেজবাউল, ওসমানগনি সহ ২০ থেকে ২৫ জন জানান ম্যানেজিং কমিটির সভাপতির মেয়াদ ৩০ শে আগস্ট হওয়ায় সে ২৮ শে আগস্ট কৌশলে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com