বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ঘোড়াঘাটে পাটের বাম্পার ফলন দাম পেয়ে খুশি কৃষকরা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৪ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- আবহাওয়া অনুকুলে থাকায় দিনাজপুরের ঘোড়াঘাটে পাটের বাম্পার ফলন হয়েছে। গত বছরের তুলনায় হেক্টর প্রতি পাটের ফলন বৃদ্ধি সহ পাটের দাম পেয়ে খুশি এ উপজেলার কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় এ বছর উপজেলার ৪টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১শ ৪০ হেক্টর জমিতে দেশী তোষা জাতের পাটের চাষ করেছে কৃষকেরা। হেক্টর প্রতি পাটের গড় ফলন নির্ধারণ করা হয়েছে ১০.৯ বেল। আর ১শ ৪০ হেক্টর জমি থেকে পাটের উৎপাদন নির্ধারণ করা হয়েছে ১৫শ ২৬ বেল। যা গত বছর হেক্টর প্রতি পাটের গড় ফলন ছিল ১০.৬ বেল এবং ১শ ২৫ হেক্টর জমিতে পাটের উৎপাদন ছিল ১৩শ ২৫ বেল। বর্তমান সময়ে পাট কাটা পানিতে জাগ দেয়া, আশ ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনেকেই পাট শুকিয়ে বাজারে বিক্রি করছেন। উপজেলার কুলানন্দপুর গ্রামের পাট চাষি সেকেন্দার আলী বলেন গত বছর প্রতি মন পাট বিক্রি করেছি ১৫শ থেকে ১৮শ টাকা পর্যন্ত। এ বছর প্রতি মন পাট বিক্রি করছি ৩হাজার টাকা থেকে ৩ হাজার ৫শ টাকা পর্যন্ত। উপজেলা কৃষি অফিসার মোঃ এখলাছ হোসেন সরকার জানান এবার পাটের উৎপাদন ভালো হয়েছে। কৃষকরা তাদের উৎপাদিত পাটের ভালো দাম পাচ্ছেন। এতে কৃষকরা আর্থিক ভাবে লাভবান হবে। আশা করছি আগামী বছরে পাটের ফলন আরো বাড়বে। পাট সংরক্ষণ ও বাজারজাত করণে কৃষকে সহযোগীতা করছে কৃষি বিভাগ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com