বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ঘোড়াঘাটে সাহিত্য পরিষদের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৬ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাট সাহিত্য পরিষদের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাহিত্য পত্র-৫ এর মোড়ক উন্মোচন হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার বিনোদন পার্ক ও শিশু স্বর্গে এ উপলক্ষে এক আলোচনা সভায় ঘোড়াঘাট সাহিত্য পরিষদের সভাপতি, রেবেকা মতিন চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন,পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, সাপ্তাহিক বজ্র কথা পত্রিকার সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, বুলাকীপুর ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু ।
অনুষ্ঠানে ঘোড়াঘাট সাহিত্য পরিষদের আয়োজনে কবি গোলাপ উদ্দিন প্রধান, আতোয়ার রহমান ও কবি কেশব লাল শীলকে মরণোত্তর সম্মাননা স্বারক প্রদান করা হয়।
এছাড়াও কবি মাসুদ রানার “আমলকী পিয়ালের এই দেশে ও হংস মিথুনের মেলা” এবং কবি আব্দুল হাদীর লেখা “সাহানা” নামে মোট ৩টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ঘোড়াঘাট সাহিত্য পরিষদের সদস্য আলতাব হোসেন সরকার ও আম্বিয়া খাতুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com