বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

চতরায় পুলিশের বিশেষ অভিযান ইয়াবা ওইয়াবা ট্যাবলেট তৈরির সরঞ্জাম ও বিভিন্ন কেমিক্যাল উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০০ বার পঠিত

সম্প্রতি পীরগঞ।জ থানা পুলিশ উপজেলার ১৪ নং চতরা ইউনিয়ন হতে  কুড়িটি ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা তৈরির  সরঞ্জাম ও বিভিন্ন কেমিক্যাল উদ্ধার  করেছে  এ ব্যরাপারে থানায় মামল মামলা হয়েছে।

মিডিয়া সেল পীরগঞ।জ থানা।- ঘটনাস্থল- রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ১৪নং চতরা ইউনিয়নের চতরা মৌজাস্থ চতরা বন্দর গ্রামের ধৃত আসামী মোঃ সাগর মিয়া (২৮) এর বসত বাড়ির শয়ন ঘরের ভিতর।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ- বাদী এসআই (নিঃ) এ.বি.এম বদরুদ্দোজা বাদল, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পীরগঞ্জ থানার সাধারণ ডায়েরী নং-১৫৫, তারিখঃ ০৩/০৬/২০২৬ খ্রিঃ মূলে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে ইং-০৩/০৬/২০২৬ তারিখ ১৭.১০ ঘটিকায় পীরগঞ্জ থানাধীন সাতগড়া বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ১৪নং চতরা ইউনিয়নের চতরা মৌজাস্থ চতরা বন্দর গ্রামের ধৃত আসামী মোঃ সাগর মিয়া (২৮) এর বসত বাড়ির শয়ন ঘরে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। বাদী তাহার সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ইং-০৩/০৬/২০২৬ তারিখ ১৭.২০ ঘটিকায় ঘটনাস্থলে পৌছাইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া কতিপয় ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করিলে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ সাগর মিয়া (২৮) কে হাতেনাতে আটক করে। অপর আসামী-২। মোঃ রাজু মিয়া (২৫), ৩। মোছাঃ সুমাইয়া আক্তার (২৪) দ্বয় কৌশলে পালাইয়া যায়। তখন আশপাশ হইতে আগত সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক ধৃত আসামী মোঃ সাগর মিয়া (২৮) এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত লুঙ্গীর কোচ হইতে বাহির করিয়া দেওয়ামতে (ক) নীল রংয়ের পলি জিপারযুক্ত প্যাকেটের ভিতরে রক্ষিত হালকা কমলা রংয়ের মোট ২০ (বিশ) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যাহার মোট ওজন ০২ (দুই) গ্রাম, যাহার অবৈধ বাজার মূল্য অনুমান (৩০০×২০)=৬,০০০/- (ছয় হাজার) টাকা এবং দেখানো মতে তাহার বসত বাড়ির শয়ন ঘরের ভিতর হইতে কথিত ইয়াবা ট্যাবলেট তৈরির কাজে ব্যবহৃত ও উপাদান হিসেবে (খ) নীল রংয়ের টিনের কৌটার মধ্যে রক্ষিত ইটারনাল পার্ল ভ্যালিনিল পাউডার, (গ) স্বচ্ছ সাদা পলিথিনে মোড়ানো ইথাইল পাউডার ৪২০ (চারশত বিশ) গ্রাম, (ঘ) তৈরিকৃত কমলা রংয়ের নকল ইয়াবার গুড়া ১০ (দশ) গ্রাম, (ঙ) ২৮ (আঠাশ) মিলিঃ কাচের বোতলে লাল রংয়ের তরল ফুড কালার, (চ) ২৮ (আঠাশ) মিলিঃ কাচের বোতলে নীল রংয়ের তরল ফুড কালার, (ছ) ২৮ (আঠাশ) মিলিঃ কাচের বোতলে সবুজ রংয়ের তরল ফুড কালার, (জ) ২৮ (আঠাশ) মিলিঃ কাচের বোতলে তরল চকলেট ফ্লেভার, (ঝ) ২৮ (আঠাশ) মিলিঃ কাচের বোতলে তরল স্ট্রবেরী ফ্লেভার, (ঞ) বিশেষ ধরণের ০২ (দুই) টি লোহার তৈরি ডায়াস উদ্ধার করেন। অতঃপর উদ্ধারকৃত আলামত ইং-০৩/০৬/২০২৬ তারিখ ১৭.৪৫ ঘটিকায় সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করিয়া জব্দ তালিকায় নিজে স্বাক্ষর করেন এবং আসামী ও সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন।
গৃহিত ব্যবস্থা- পীরগঞ্জ থানার মামলা নং-০৭/১৭৫, তারিখ-০৩/০৬/২০২৬খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক)/৩৭/৪১ রুজু করা হয়। খবর বিজ্ঞপ্তির

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com