বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

চতুর্থবার পেছাল তিস্তা সেতুর উদ্বোধনের তারিখ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৩১ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল।-উত্তরের জনপদে যুগান্তকারী যোগাযোগ উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে উদ্বোধনের অপেক্ষায় থাকা গাইবান্ধার হরিপুর-চিলমারী তিস্তা সেতু উদ্বোধনের তারিখ আবারো পিছিয়ে দেয়া হয়েছে।

চতুর্থবারের মতো পিছিয়ে আগামী ২৫ আগস্ট উদ্বোধনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

শনিবারের (২ আগস্ট) তারিখটি পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণের বিষয়টি গত শুক্রবার নিশ্চিত করেছেন এলজিইডির গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী।

এর আগে, গত ১৩ জুলাই স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামীম বেপারী স্বাক্ষরিত একটি পত্রে ২ আগস্ট সেতুটি উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।তার আগে, গত ৪ জুলাই সেতু পরিদর্শনে এসে সেতুটি স্বরণীয় করে রাখতে, গেল জুলাই মাসে উদ্বোধন করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

কেনো সেতু উদ্বোধনের সবশেষ (২ আগস্ট) তারিখটিও পেছানো হলো, তার সুনির্দিষ্ট কোনো কারণ জানায়নি কর্তৃপক্ষ। তবে, এলজিইডির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, দেশের সার্বিক পরিস্থিতি এবং উপদেষ্টা মহোদ্বয়ের ব্যস্ততা এর একটি কারণ হতে পারে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৫ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। নানা জটিলতায় কয়েকবার সময় পরিবর্তনের পর অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে তিস্তা নদীর বুকে দৃঢ় এই সংযোগ। এর আগে, ২০২৪ সালের ৩০ নভেম্বর সেতু পরিদর্শনে আসেন এলজিইডির প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ। সে সময়ে তিনি চলতি বছরের মার্চে সেতুটি উদ্ধোধন হতে পারে বলে জানিয়েছিলেন।

এরপর সর্বশেষ গত ৪ জুলাই স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী সেতু পরিদর্শনে এসে সেতুটি জুলাই-আগস্টে উদ্বোধন করার কথা জানান এবং ২ আগস্ট নির্ধারিত করে কর্তৃপক্ষ। তারও আগে, ২০১৮ সালের পর ২০২১ এবং সর্বশেষ ২০২৪ সালে সংযোগ সড়কসহ সেতু নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com