বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

চরাঞ্চলের মানুষেরও জীবন মান উন্নয়নেও সরকার কাজ করছে -ডা. এনামুর রহমান

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৩৭০ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল।- ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন এখন সারাদেশে রোল মডেল। তেমনি দেশের মানুষ সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ায় জীবনমান উন্নতি করেছে। একই সঙ্গে চরাঞ্চলের মানুষেরও জীবন-মান উন্নয়নেও সরকার কাজ করছে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদীর কুন্দেরপাড়া চরে জলবায়ু বিষয়ক গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ুর প্রভাবে চরাঞ্চলের মানুষের জীবন জীবিকায় ক্ষতিগ্রস্থ মানুষদের দুঃখ-দুর্দশায় পাশে সরকার আছে এবং থাকবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক মো. অলিউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, পুলিশ সুপার কামাল হোসেন, পানি ও জলবায়ু বিঞ্জানী ড. আইনুন নিশাত, সাউথ এশিয়া ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরামের প্রেসিডেন্ট আশীষ গুপ্ত ও লেখক গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম প্রমুখ।

গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা এম আবদুস সালামের সভাপতিত্বে ও সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লবের সঞ্চালয়নায়  এ অনুষ্ঠানে জলবায়ুর প্রভাবে গাইবান্ধার তিস্তা যমুনা ও ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলের মানুষের বন্যা, খড়া ও নদীভাঙনসহ বিভিন্ন দুর্যোগে ক্ষয়ক্ষতি তুলে ধরেন চরাঞ্চলের বাসিন্দা সফুরা বেগম, লাইলী বেগম, সাবানা বেগম ও লাল মিয়াসহ অনেকে।

পরে অনুষ্ঠানে জলবায়ু যোদ্ধা হিসেবে স্বীকৃতি অর্জন করা চরাঞ্চলের ১০ নারীসহ ১২ জনের গলায় মেডেল পরিয়ে দেন প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি ও হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি।

গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে গণশুনানী অনুষ্ঠানে সহস্রাধিক নারী-পুরুষ ও স্কুলের শিক্ষার্থীসহ চরাঞ্চলের বসবাসরত মানুষরা অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com